Skip to main content

Posts

Showing posts from November, 2019

সময়(time) ও জমিজিরেত (space)

সময়(time) ও জমিজিরেত (space)  সময়(time) ও জমিজিরেত (space) এর যোগাযোগ ও বিবাহ সেই ক্লাশ ওয়ান-টু এর বিদ্যা , কলমের সঙ্গে কালোজিরা বা ছাগলের সঙ্গে ছেচকির যোগবিয়োগ হয় না | মিলন বা বিচ্ছেদের মত যোগ বিয়োগ ও হয় সমানে সমানে ৷ একটি কলমের সঙ্গে ১০০টি কলমই শুধু যোগ করা যায় , ১০০ টি খাতা নয় | ফলে আমরা যদি আজ ফট করে বলি , আমরা পদার্থ বিদ্যায় লাইন এলিমেন্ট বলে একটি বস্তু সঙ্গায়িত করেছি যেটি মূলত সময় ও দূরত্বের যোগফল , আপনি লাইন এলিমেন্ট কী জিনিস, খায় না মাখে সেটা না জানতে চেয়ে প্রশ্ন করবেন , আমার এই অদ্ভুত যোগফলের বৈধতা কীভাবে আসে ? এর সহজ উত্তর হল সময়কে আমরা আলোর গতিবেগ (c) দিয়ে গুন করে দূরত্বে পরিণত করি এবং তারপর যোগ করি | এই পর্যন্ত ঠিকই আছে , তারপরেই যদি আমি বলি সময় আর দূরত্ব আসলে একই গোত্রের জিনিস , আপনি ভ্রু কুঁচকে ভাববেন "হুম এর কথাবার্তা আর রাঁচির পাগলদের প্রলাপও একই গোত্রের " | তখন আমি প্রয়োগ করব আমার ট্রাম্প কার্ড , বলব এটাই আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের মূল কথা , আপনি বই খুলে দেখে নিন | এবার আইনস্টাইন নামটার গুনেই হয়ত আপনি আমার পরবর্তী প্রলাপ খানিকটা ...